নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ নং আমিশাপাড়া ইউনিয়নের খলিলুর রহমান ডিগ্রি কলেজে তালা ঝুলিয়ে ধর্মঘট পালনের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতার নাম মোহাম্মদ শান্ত পুলিশ সূত্রে জানা যায়, সোমবার নিষিদ্ধ সংগঠনের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ শান্ত ও তার সহযোগীরা খলিলুর রহমান ডিগ্রি কলেজে জোরপূর্বক তালা ঝুলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মঘট পালনের পাঁয়তারা চালায়।
কলেজ কর্তৃপক্ষের ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কলেজে তালা ঝুলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নাশকতায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







