ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার চেষ্টাকালে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, টায়ার ও পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তাঁর ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার। তাঁদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় তাঁরা স্লোগান দিতে শুরু করলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও একটি বোতল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:







