আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের জনপ্রিয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড় ৪টায় ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনপিবি নিউজের ভূঞাপুর-গোপালুর উপজেলা প্রতিনিধি মামুন সরকার।
আলোচনা সভায় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ বদিউজ্জামান খান, সহ সভাপতি আব্দুল আলীম আকন্দ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা দেশের অন্যতম গণমাধ্যম হিসেবে এনপিবি নিউজের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান বক্তারা। পরে কেট কেটে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আরও পড়ুন:







