মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:০১

শেয়ার

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল উদ্ধার
ছবি সংগৃহীত

পিরোজপুরে ৩০ পিস ইয়াবাসহ মীর সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান চালানো হয়।

শ্বশুরের বাড়িতে মিলেছে ককটেল তৈরির সরঞ্জাম

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।