মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও চাপাতি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:৫৬

শেয়ার

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও চাপাতি উদ্ধার
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ জন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি একজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫১ পিস ইয়াবাসহ একজন এবং অস্ত্র আইনের মামলায় দুটি চাপাতিসহ দুজন রয়েছেন।

এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত চারটি পরোয়ানায় তিনজন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অধ্যাদেশে মাদকসেবী হিসেবে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৯ জনকে মঙ্গলবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করছে।