মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

মো.মহিউদ্দিন শাহজাহানপুর, বগুড়া

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:১৯

শেয়ার

শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের আশেকপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হাই মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ।

আব্দুল হাই মাস্টার উপজেলার রাণীহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে আব্দুর রউফ উপজেলার মানিকদীপা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি আসিফ আশিক ইকবাল জানান , গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।