মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৫:১৪

শেয়ার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ছবি: বাংলা এডিশন

গ্রাহক হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, অসৌজন্যমূলক আচরণ ও কর্মকর্তার সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রাহকদের অভিযোগ শোনা, বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করা হয়।

অভিযান শেষে দুদকের উপপরিচালক জানান, সংগৃহীত তথ্য ও নথিপত্র প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, অফিসে অতিরিক্ত অর্থ আদায় বা গ্রাহক হয়রানির সুযোগ নেই। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।