মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

গরম কাপড়ের পসরা সাজিয়ে শীতের অপেক্ষায় টং মার্কেট

মোঃ শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৪:৩৫

আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

গরম কাপড়ের পসরা সাজিয়ে শীতের অপেক্ষায় টং মার্কেট
ছবি: বানলা এডিশন

শীতের আগমনী বার্তায় ভোলা সহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনের ছোট মাঠেই গড়ে উঠেছে পুরানো গরম কাপড়ের বাজার, তবে শীতের দেখা না মেলায় বেচাকেনায় ভাটা।

শীতের আগমনী বার্তাকে সামনে রেখে ভোলায় জমে উঠতে শুরু করেছে গরিব ও নিম্ন আয়ের মানুষের গরম কাপড়ের ভরসা টং মার্কেট। ফুটপাত ও খোলা জায়গায় শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পুরোনো সোয়েটার, জ্যাকেট, হুডি, কম্বলসহ নানা ধরনের গরম কাপড়ের সমাহার থাকলেও এখনো ক্রেতাদের তেমন দেখা মিলেনি এসব টং মার্কেটে।

বিক্রেতারা বলছেন, প্রতি বছর শীতের শুরুতে গরম কাপড়ের চাহিদা বাড়ে। কিন্তু এবার এখনো তীব্র শীত না পড়ায় বাজারে ক্রেতার আনাগোনা কম। ফলে সারাদিন দোকান খুলে বসে থাকলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না।

অন্যদিকে, নিম্ন আয়ের মানুষের কাছে তুলনামূলক কম দামে শীতের পোশাক কেনার অন্যতম ভরসা এই টং মার্কেট। শীত বাড়লে ক্রেতাদের ভিড় বাড়বে এবং বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

তবে শীতের অপেক্ষায় বিক্রেতারা, আর গরম কাপড় কেনার প্রস্তুতিতে নিম্ন আয়ের মানুষ। এখন শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভোলার টং মার্কেটেও বেচাকেনা জমে ওঠার অপেক্ষা।