পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কে ধুলা-বালির দাপটে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা। যানবাহন চলাচলের সঙ্গে উড়ছে ধুলাবালি। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বাড়ছে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের।তবে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
সরজমিনে দেখা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়কের দুই পাশে পাথর ভাঙ্গার মেশিন থেকে, ভাঙা পাথরের গুঁড়া ধূলিকণা ও মহসড়কে গড়ে উঠেছে একাধিক অবৈধ বালুর পয়েন্ট। যেখানে যত্রতত্র বালুর ট্রাক লোড হওয়ায় ধুলায় ঢেকে যায় পথঘাট। সবচেয়ে বেশি ধুলাবালি জগদল বাজার, ভজনপুর, সিপাইপাড়া ও বাংলাবান্ধা এলাকায়।
মনে হবে যেন শীতের কুয়াশায় ঢাকা। এছাড়া রাস্তার চারপাশের গাছপালা, দোকানপাট, ঘরবাড়ি সব কিছুতে ধুলায় সাদা আবরণ। মহাসড়কের দিকে তাকালেই দেখা যায় ধুলাবালির রাজত্ব।
পথচারীরা জানান, অনেক সময় ধুলার কারণে সামনে থেকে আসা যানবাহনও ঠিকমতো দেখা যায় না। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতেও।
বাংলাবান্ধা এলাকার আব্দুল্লাহ আল মামুন বলেন,
আপনারা জানেন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানিটা সবচেয়ে বেশি। পাথর আমদানি হওয়ার কারণে ধুলোর প্রকোপটা বেশি। এই বেশি হওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো স্কুলে যাইতে ধুলার প্রভাবটা পড়ার কারণে তাদের সমস্যা হয়। এবং পর্যটকরা আসলে পর্যটকদেরও ধুলোর কারণে সমস্যা দেখা দেয়।
শিক্ষার্থী আরমান হোসেন বলেন, সড়কে যে ধুলাবালি এগুলাের জন্য চলাচলে অনেক কষ্ট হয়। এসব ধুলা পরিষ্কার এবং সড়কের পাশে বালির পয়েন্ট সরানো দাবী তার।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা.এসএম মাহবুব উল আলম বলেন, ধুলাবালি আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি যেমন লাঞ্জের ক্ষতি থেকে শুরু করে কিডনি এবং হার্টের ক্ষতি হচ্ছে এবং লিভারের প্রদাহ সৃষ্টি হচ্ছে। এর মধ্যে দীর্ঘমেয়াদী ক্ষুধামন্দা থেকে শুরু করে অনেক রোগ সৃষ্টি হচ্ছে এবং এই রোগগুলো সবগুলোই আসলে প্রিভেন্টেবল।
জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন বলেন,
বালু পরিবহনের ফলে যে বায়ু দূষণ হচ্ছে সেই দূষণের বিষয়ে জেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরপরেও যারা ইজারা গ্রহীতা তাদের সাথে আমরা আবারও বসবো, যাতে করে তাদের বালু পরিবহনের ফলে দূষণের মাত্রাটা একদম সহনীয় পর্যায়ে থাকে।
আরও পড়ুন:







