ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের পর ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে ব্যাগে বোমা-ককটেল কিংবা অন্য কোন দাহ্য পদার্থ রয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার রাতে ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ওই ব্যাগে কি রয়েছে।
এর আগে সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন দুজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
আরও পড়ুন:







