ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে জনতা। তবে, তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করেন ঘটনাস্থলের আশপাশে উপস্থিত থাকা ব্যক্তিরা।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।
আরও পড়ুন:







