নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে খাবারের বিসমিল্লাহ্ হোটেলসহ চারটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, সান্তাহার পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এসব খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:







