গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রাম খামার ধনারুহা। এই গ্রামেরই এক সাধারণ পরিবারের সন্তান মো. মেহাদী হাসান। জীবিকার তাগিদে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি অবস্থান করছেন এক অচেনা দেশের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে।
পরিবার-পরিজন, বাবা-মা, ভাইবোন এবং প্রিয় জন্মভূমির মায়া ছেড়ে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া মেহাদীর জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। চারদিকে যুদ্ধের আতঙ্ক, গোলাবারুদের শব্দ আর অজানা আশঙ্কার মধ্যে কীভাবে কাটছে তাঁর দিন-রাত, তা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন স্বজনরা।
যে তরুণ একদিন পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের দেশ ছেড়েছিলেন, আজ তাঁর নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন বাবা-মা ও পরিবারের সদস্যরা।
পরিবারের একটাই প্রত্যাশা, সব বিপদ-আপদ কাটিয়ে সুস্থ ও নিরাপদে আপনজনদের মাঝে ফিরে আসুক তাদের আদরের সন্তান মেহাদী হাসান।
আরও পড়ুন:







