সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত সাত

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৪:২৫

শেয়ার

বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত সাত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (নাম) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাকিব মিয়া উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের সারংবাড়ির বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেল ৪টার দিকে কদুপুর গ্রামের একটি খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাকিব মিয়াসহ ৬ থেকে ৭ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মিয়ার মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বিবেচনায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। তবে কী কারণে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত এবং সংঘর্ষে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।