সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৩০

শেয়ার

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
ছবি সংগৃহীত

ঢাকার মিরপুর-১ নম্বরে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে সনি হলের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয়ের কয়েকজন এ হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে সেটির বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম চলছে।