রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

‎জান্নাতুল বাকী,প্রতিনিধি শেরপুর

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২০:১০

শেয়ার

নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি
ছবি: বাংলা এডিশন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

‎রবিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ আটক করে।

‎বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

‎সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালানি পণ্য পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।