রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

বাগেরহাটের ফকিরহাটে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৯:০৯

শেয়ার

বাগেরহাটের ফকিরহাটে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানা পুলিশ। পরে রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।