রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ পোশাক কারখানায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৭:২৬

শেয়ার

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ পোশাক কারখানায় সাধারণ ছুটি
ছবি: বাংলা এডিশন

আবারো শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ৪টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।

রবিবার শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে কিছুটা উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সকালে সকালে বিভিন্ন পোশাক কারখানার সামনে পুলিশ হ্যান্ড মাইকের মাধ্যেমে শ্রমিক সকল প্রকার নশকাতা পরিহার করে কাজে যোগদান করার আহবান জানান। এরপরে আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকরা কাজে যোগদিয়ে কারখানা মধ্যে অসন্তোষ পরিস্থিতি সৃষ্টি করে বিষটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। অন্যদিকে ৪টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে বর্তমান বেতন যথেষ্ট নয় বলে মনে করছেন তাঁরা।

এদিকে শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকার কথা জানা গেছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।