জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন আসামিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০৫ সিপিসি -০৩)।
শনিবার দিবাগত রাতে জয়পুরহাট সদর থানা এলাকার সরদারপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ তারেক হোসেন তন্ময় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তার কাছ থেকে ০১ মটরসাইকেল, ০১ টি ল্যাপটপ ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরদিকে জয়পুরহাট সদর থানা এলাকার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া পাড়া গ্রামে আসামির বসতবাড়ি থেকে ৭৫ বোতল ফেয়ারডিল, মোবাইল ০৫ টি সহ মাদক ব্যবসায়ী মোছাঃ শারমিন আক্তার এবং মোঃ সাব্বির হোসেন গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
আটককৃত আসামি, তারেক হোসেন তন্ময় জয়পুরহাট জেলার দরগাপাড়া এলাকার মোঃ আব্দুল জলিলের ছেলে। এবং মাদক ব্যবসায়ী মোছাঃ শারমিন আক্তার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মো, দুলাল হোসেন এর মেয়ে ও মো.শামীম হোসেনের স্ত্রী। এছাড়াও মো, সাব্বির হোসেন, পাঁচবিবি থানার হাটখোলা গ্রামের মো, আমিনুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে এসআরবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:







