রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

সংহতি দিবসে ব্যানারে জিয়ার ছবি না থাকায় ছাত্রদলের ক্ষোভ

আব্দুল হাই,জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৫:১০

আপডেট: ৮ নভেম্বর, ২০২৬ ১৫:৪১

শেয়ার

সংহতি দিবসে ব্যানারে জিয়ার ছবি না থাকায় ছাত্রদলের ক্ষোভ
ছবি: বাংলা এডিশন

শনিবার জয়পুরহাটে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকা এবং এক বক্তা কর্তৃক ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জয়পুরহাট জেলা ছাত্রদল। একইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ছবি না থাকায় এবং তথাকথিত বক্তার দ্বারা জাতির পিতা বার বার সম্বোধন করলে জেলা প্রশাসক নিরব ভূমিকা পালন করে তাৎক্ষনিক জয়পুরহাট জেলা ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংগঠনটির পক্ষ থেকে আরোও জানানো হয়,অবিলম্বে জয়পুরহাট জেলা প্রশাসক কে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানাই। অন্যথায় দাবী আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।