রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত দুই

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১১:০৮

শেয়ার

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত দুই
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শনিবার বিকেলে জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকার শাহ স মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান ও বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে গিরিজ পাল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে একটি সিএনজি চালিত অটোরিক্সা বাহুবল থেকে আউশকান্দি যাচ্ছিল। সিএনজিটি বড়চর এলাকার সংলগ্ন শাহ সমিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কভার্ড ভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে হাসপাতালে নেন।

গুরুতর আহত সাইদুর রহমানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত গিরিজ পালকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।