মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে! আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ নাহিদ ইসলামের গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না: হাসনাত আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

রাঙামাটিতে নিষিদ্ধ আ. লীগের সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৩

শেয়ার

রাঙামাটিতে নিষিদ্ধ আ. লীগের সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে জেলা শহরের কালিন্দীপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাও ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড দমন এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।