ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণের কথা জানতে পারেন। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা কোনো পথচারী বলতে পারেননি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
আরও পড়ুন:







