রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়। এ সময় চালক ও হেলপার দ্রুত বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদে সরিয়ে নেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুনের কারণ জানা যায়নি
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
আরও পড়ুন:







