ছবি: বাংলা এডিশন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নন্দীগ্রাম পৌরসভার জনসাধারণের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা পরিবহন সুবিধা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাবেক মেয়র, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন:







