মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জ্বল হোসেন তোফাজ আর নেই। ঢাকায় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ঢাকায় বিএনপির আয়োজিত সমাবেশে অংশ নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সিংগাইর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক ও সমবেদনা জানিয়েছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন:







