শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

লিলি নিউ সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৬:০০

আপডেট: ৭ নভেম্বর, ২০২৬ ১৬:০৬

শেয়ার

লিলি নিউ সোপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন সাবিলা নূর
ছবি সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। রিমার্ক এইচবির জনপ্রিয় ব্র্যান্ড লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এ নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চললেও এবার নিজেই নতুন এই সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী।

তবে এটি ব্যক্তিগত কোনো সম্পর্ক নয়। পণ্যটির প্রচার ও ব্র্যান্ড পরিচিতির অংশ হিসেবে লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে যুক্ত হয়েছেন সাবিলা নূর।

শনিবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের আগে ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেন আয়োজকেরা।

লিলি সাবানের মান ও সুগন্ধে মুগ্ধ সাবিলা

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, আজ থেকে সেরা সোপের সঙ্গে নতুন সম্পর্ক শুরু হলো। তিনি আগেও লিলি সাবান ব্যবহার করেছেন। তবে এবার উন্নত মান, আধুনিক প্রযুক্তি ও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে এসেছে পণ্যটি।

সাবিলা নূর বলেন, পণ্যটির উন্নত গুণমান, কার্যকারিতা ও দীর্ঘস্থায়ী সুগন্ধ তাঁকে মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের প্রতি তাঁর বিশেষ আস্থা তৈরি হয়েছে। সেই বিশ্বাস থেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

রিমার্কের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো অভিনেত্রীকে যুক্ত করতে পেরে তাঁরা আনন্দিত। নতুন ভ্যারিয়েন্টগুলো উন্নত মান ও বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে। গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে বলে তাঁরা বিশ্বাস করেন। সাবিলা নূরকে সঙ্গে নিয়ে পণ্যটির বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চান তাঁরা।

তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে লিলি সিরাম গ্লো সোপ

অনুষ্ঠানে হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব বলেন, রিমার্কের অনেক ব্র্যান্ডের পণ্য ইতোমধ্যে বাজারে শীর্ষস্থান অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় লিলি সিরাম গ্লো সোপও অল্প সময়ের মধ্যে ভোক্তাদের পছন্দের শীর্ষে পৌঁছাবে বলে তাঁরা আশাবাদী। সাবিলা নূরের গ্রহণযোগ্যতা পণ্যটির প্রতি ভোক্তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির পণ্য গুণগত মান ও বৈশিষ্ট্যের কারণে বাজারে অবস্থান তৈরি করেছে। লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলে তাঁরা বিশ্বাস করেন।

ব্র্যান্ড সংশ্লিষ্টরা জানান, লিলি সিরাম গ্লো সোপে ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। তাঁদের দাবি, ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে শিয়া বাটার ত্বক নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।

পণ্যটি পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে—ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ। উন্নত ফর্মুলেশনের পাশাপাশি এতে দীর্ঘস্থায়ী সুগন্ধ ও আধুনিক প্যাকেজিং রাখা হয়েছে। ভোক্তাদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়ে পণ্যটির ফর্মুলেশন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ড সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের এডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।