শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

শাজাহানপুরে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহিউদ্দিন,শাজাহানপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১৪:৪৭

শেয়ার

শাজাহানপুরে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার রাসেল আহমেদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান।

আলোচনা সভা উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জুলাইযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।