রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
আগুন দেওয়ার ঘটনায় তদন্ত চলছে
এসআই মিজানুর রহমান জানান, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:







