যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ৪৯ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ১২০টি মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, চকলেট, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:







