শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

শেরপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, পাঁচ উপজেলার ব্যবসায়ীদের অংশগ্রহণ

‎জান্নাতুল বাকী, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৮:২১

শেয়ার

শেরপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, পাঁচ উপজেলার ব্যবসায়ীদের অংশগ্রহণ
ছবি: বাংলা এডিশন

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার পাঁচ উপজেলার প্রায় তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে ব্যবসার অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎শুক্রবার সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম এবং মো. ফজলে আজীম পারভেজ।

‎‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। বক্তব্য দেন মো. গোলাম কিবরিয়া ডিপি।

‎সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নতুন উদ্যোগের বিষয়ে মতামত বিনিময় করেন।

‎বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎সমাবেশে অংশ নেয়া ব্যবসায়ীরা এ আয়োজনকে নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়ে নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।