শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পোস্টারিং

মোঃ মহিউদ্দিন, শাহজাহানপুর, বগুড়া

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৭:১১

আপডেট: ৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৩

শেয়ার

শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পোস্টারিং
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকায় পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে উপজেলার বীরগ্রাম, খরনা ও বনানীসহ বেশ কয়েকটি এলাকায় এসব পোস্টার দেখা যায়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুলের উদ্যোগে এসব পোস্টারিং করা হয়েছে। পোস্টে শাজাহানপুর উপজেলাবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে উপজেলাব্যাপী পোস্টার লাগানোর কথা উল্লেখ করা হয়। পোস্টারে লেখা ছিল, ‘শুভ জন্মদিন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ’।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, রাতের আঁধারে কে বা কারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগিয়েছে শুনেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং আমরাও বিষয়টি দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতের অন্ধকারে পোস্টার লাগানোর বিষয়ে সকালে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। এর সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও পড়ুন: