শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

খুলনা রেলস্টেশনে অসহায় ও পথশিশুদের মাঝে তথ্য ও যুব কল্যাণ সংগঠনের খাদ্য বিতরণ

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯

আপডেট: ৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫৪

শেয়ার

খুলনা রেলস্টেশনে অসহায় ও পথশিশুদের মাঝে তথ্য ও যুব কল্যাণ সংগঠনের খাদ্য বিতরণ
ছবি: বাংলা এডিশন

হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে খুলনায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন।

শুক্রবার খুলনা রেলওয়ে স্টেশনে সংগঠনটির উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, হাসনাত তাইম, সজীব তালুকদার, মো. শাহরিয়ার ইমন, অরণ্য সরদার, মো. আল-আমিন খান, মো. সাহেদ খান, সোহাগ বাবু, অহিদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে শাহরিয়ার খান সংগঠনের এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের নেতাকর্মীরা জানান, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



আরও পড়ুন: