শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে গ্রামবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৪

শেয়ার

বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে গ্রামবাসীর বিক্ষোভ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বান

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকাকে মাদকমুক্ত করতে জুমার নামাজের পর চিহ্নিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জোর দাবি জানান তাঁরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বেলকুচিতে কোনো ধরনের মাদক ব্যবসা ও মাদক সেবন সহ্য করা হবে না। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি গ্রামবাসী নিজেরাও কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

বিক্ষোভ মিছিলে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি আব্দুল আলিম প্রামাণিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী শেখ, থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি গোপালপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।



আরও পড়ুন: