বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ২১:১৩

শেয়ার

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়া হয়েছে।

আমার দেশকে আইএসপিআরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।



আরও পড়ুন: