বৃহস্পতিবার

৫ নভেম্বর, ২০২৬ ২১ কার্তিক, ১৪৩৩

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন

এমআর সালেহী, মানিকগঞ্জ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮

শেয়ার

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘটিত ত্রিপল হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্দুল আজিজ মোল্লা, নান্নু মোল্লা ওরফে টেনভল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় করিম মোল্লার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আব্দুল আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার জানান, মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়। আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং দুজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

তিনি আরও জানান, আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হয়েছে।



আরও পড়ুন: