রাজধানীর মিরপুরে রাস্তা থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও প্রায় দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনটি কাগজের ব্যাগে ১৫টি ককটেল
পুলিশ কর্মকর্তা জানান, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টহল পুলিশ খবর পায়, মিরপুরের আনসার ক্যাম্প এলাকার রাস্তায় ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে আছে। পরে রাত ১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
এ সময় তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তা থেকে আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া বাজারের ব্যাগে থাকা দুটি বোতলে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়।
দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়
হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আরও জানান, উদ্ধার করা ২০টি ককটেল রাতেই গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







