শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত অভিযানে এসব পোশাক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা অভিনব কৌশলে এসব পোশাক পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানের মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
আরও পড়ুন:







