বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১৫:২৯

শেয়ার

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের নকলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

‎বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার ও আব্দুল হক তালুকদার চাঁনমিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, নকলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।

‎সভায় দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।