বুধবার

৪ নভেম্বর, ২০২৬ ২০ কার্তিক, ১৪৩৩

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রেজাউল করিম লিটন,চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ১১:৩৫

শেয়ার

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে।

বিএনপি নেতাদের নামে দেয়া হয়েছে চুয়াডাঙ্গায় নতুন ৪৫ সার ডিলারশীপ।

এদিকে আগামী ১১ নভেম্বরের মধ্যে এসব সার ডিলারশীপের বিপরীতে জামানত হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা 'জেলা সার বীজ মনিটরিং কমিটি'র জামানত তহবিলে জমা করতে বলা হয়েছে।

২০২৬ সালে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়ে। এই নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

আবেদনকারীদের যোগ্যতা, ব্যবসাপ্রতিষ্ঠান, গুদাম ও আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করা হয়নি।

নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবী উঠেছে।

ডিলারশিপ পাইয়ে দেয়ার নামে অর্থ লেনদেন বা ব্যক্তিগত প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। তা তদন্ত করে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

অনুসন্ধানে দেখা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে যারা ডিলারশীপ পেয়েছেন-

উপজেলা : চুয়াডাঙ্গা সদর

লিপটন ট্রেডার্স মোঃ মনিরুজ্জামান লিপ্টন উপজেলা বিএনপি'র সেক্রেটারি ,আকতার এন্টারপ্রাইজ মোঃ আকতার হোসেন, থানা বিএনপি'র সহ-সভাপতি, খান ট্রেডার্স মোঃ রকিবুল হাসান ছাত্রদলের কলেজ সভাপতি, মেসার্স এম এম জি এন্টারপ্রাইজ মোছাঃ ফারজানা ইয়াসমিন মেঘলা পিতা মিলন মোল্লা দর্শনা থানা যুবদলের সদস্য সচিব, মেসার্স সম্পদ এন্টারপ্রাইজ মোঃ মাসুদ রেজা ওয়ার্ড বিএনপি'র সহ সেক্রেটারি, আশিক ট্রেডার্স মোঃ আশিকুর রহমান ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছেলে, মেসার্স ফাহিম মুনতাসির ট্রেডিং মোঃ ফাইম মুনতাসির, ইসলাম এন্টারপ্রাইজ মোঃ শাহীন আলম উপজেলা সহ-সভাপতি, মেসার্স সরদার জোনায়েদ ট্রেডার্স

উপজেলা : দামুড়হুদা

মেসাস মাহির ট্রেডার্স মোঃ হাবিবুর রহমান বুলেট বিএনপি নেতা, মেসাস ইদ্রিস ট্রেডার্স মোঃ ইদ্রিস আলী ইউনিয়ন সভাপতি, মেসাস এ. টি. এল ট্রেডার্স মোঃ কামরুজ্জামান ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি, মেসার্স মুবিন এন্টারপ্রাইজ মোঃ জুলফিকার আলী ইউনিয়ান বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন ট্রেডার্স মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ভাস্তে, মেসার্স প্রাইম ইন্টারন্যাশনাল মোঃ রফিকুল হাসান তনু উপজেলা সেক্রেটারি, মেসার্স মোল্লা টেডার্স মোঃ মিজানুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছেলে

উপজেলা : জীবননগর

মালিহা টেডার্স মোঃ শফি উদ্দিন পৌর কমিটির সেক্রেটারি, আফরা ট্রেডার্স মোঃ আল মারুফ উপজেলা বিএনপির সেক্রেটারির ছেলে, মেসার্স আফ্রিদি ফার্টিলাইজার মোঃ সাইদ আফ্রিদি বাবা ইউনিয়ন বিএনপি'র চেয়ারম্যান পদপ্রার্থী, মেসার্স তন্ময় এন্টারপ্রাইজ মোঃ শাহীন উদ্দিন ওয়ার্ড সেক্রেটারি, এগ্রো কেয়ার সলিউশন মোঃ আনিসুজ্জামান ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, তাসরিন ট্রেডার্স মোছাঃ তাসরিন আক্তার থানা সভাপতি স্ত্রীর নামে।

উপজেলা : আলমডাঙ্গা

মোঃ আজিজুর রহমান পিন্টু মোঃ আজিজুর রহমান পিন্টু পৌর বিএনপির সভাপতি, মনির ট্রেডার্স মোঃ মনিরুল ইসলাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, মেসার্স অনিক এন্টারপ্রাইজ শারমিন আক্তার লিপি ইউনিয়ন বিএনপি'র সভাপতি র স্ত্রী, মেসার্স তানজিল ট্রেডার্স মোঃ তানজিল আহমেদ শরীফ ভাইয়ের ফুফাতো ভাই, মেসার্স আমান এন্টারপ্রাইজ মোঃ আমান উল্লাহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মেসার্স আদনান ট্রেডার্স মোঃ আমিনুল হক উপজেলা বিএনপির সেক্রেটারি, সাকিব সাফি এন্টারপ্রাইজ মোঃ ঝন্টু মিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, মেসার্স আব্দুল জব্বার ট্রেডার্স মোছাঃ শাহিনা আক্তার উপজেলা ছাত্রদলের সভাপতি এর মা, এমদাদুল হক ডাবু এন্টারপ্রাইজ মোছাঃ শাহানা পারভীন সাবেক যুবলীগ নেতার স্ত্রী, মেসার্স পাপেন্ট ট্রেডার্স মোঃ রাজীব ফেরদৌস ইউনিয়ন বিএনপি'র কৃষকদলের সেক্রেটারি।

এসব সার ডিলারদের নিয়োগপ্রক্রিয়া তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা যাচাই, নিয়োগের মানদণ্ড ও ফলাফল প্রকাশ, আবেদনকারীদের অভিযোগ জানানোর সুযোগ এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে চুয়াডাঙ্গার কৃষক সমাজ। পাশাপাশি তদন্ত চলাকালে প্রয়োজন হলে আইনগত ক্ষমতার আওতায় অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ নুুরুল ইসলাম বলেন, আবদেনকারীদের আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক নুৎফুন নাহার বলেন, সকল নিয়ম-নীতি মেনে সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে।