ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে ইসমাইলের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ধানখেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।
আরও পড়ুন:







