পাহাড়ে শান্তি-সম্প্রীতির পাশাপাশি মানবিক সহায়তায়ও এগিয়ে এলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির কাপ্তাইয়ে একটি মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।
রবিবার কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন দারুল উলুম হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ওয়াগ্গাছড়া জোনের (৪১ বিজিবি) উপ-অধিনায়ক ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার, পদাতিক।
বিজিবি জানায়, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়াগ্গাছড়া জোন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শান্তি-সম্প্রীতির পাশাপাশি মানবিকতার বন্ধন দৃঢ় করতে ৪১ বিজিবির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







