সিলেট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং ১৯ বিজিবির পৃথক দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, দমদমিয়া এবং উৎমা বিওপির টহল দল নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকলেট ও সুপারি চালান আটক করে।
এদিকে, ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনুপ্ত গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ দল জৈন্তাপুরের গুয়াবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, সুরইঘাট বিওপির অপর একটি দল সনাতনপুঞ্জিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১টি অবৈধ অটোরিকশা আটক করে। এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার টাকা।
অভিযান প্রসঙ্গে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও ১৯ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ জানান, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জব্দকৃত ভারতীয় পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আরও পড়ুন:







