সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১২ লাখ টাকা।
শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালিয়ে চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লের চালানটি আটক করে। জব্দ করা ডিসপ্লের সিজার মূল্য ১২ লাখ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:







