রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পাঁচ মেট্রোস্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১৩:৩১

আপডেট: ১ নভেম্বর, ২০২৬ ১৪:২০

শেয়ার

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পাঁচ মেট্রোস্টেশন বন্ধ
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর-১১ এলাকায় পুলিশের গাড়িতে আগুন

এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার হামিদুর রহমান।