রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

ভোলায় সাত হাজার টাকার জাল নোটসহ নারী আটক

মোঃ শফিক খান,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১২:৫২

শেয়ার

ভোলায় সাত হাজার টাকার জাল নোটসহ নারী আটক
ছবি: বাংলা এডিশন

ভোলার কিচেন মার্কেট কাঁচাবাজারে জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টাকালে শাহানাজ নামের এক নারীকে হাতেনাতে আটক করেছেন বাজারের ব্যবসায়ীরা।

এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

রবিবার নভেম্বর সকালে ভোলা শহরের কিচেন মার্কেট কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। বাজারে কেনাকাটার সময় ওই নারী জাল নোট দিয়ে লেনদেনের চেষ্টা করলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে তাঁকে তল্লাশি করে জাল নোট উদ্ধার করা হয়।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে।

আটক শাহানাজের দাবি, তিনি এসব টাকা তাঁর স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছেন।

তাঁদের বাড়ি স্থানীয় কন্ট্রাকটর বাড়ির সংলগ্ন মাঝি বাড়ি এলাকায় বলে জানা গেছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জাল নোটসহ আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জাল টাকা তৈরি বা সরবরাহের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।