চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১১৮ বোতল উইন-করেক্স (Win-Corex) সিরাপ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজাদ নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল নতুনপাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে আজাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া গ্রামে আজাদের বাড়িতে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১১৮ বোতল মাদকদ্রব্য উইন-করেক্স সিরাপ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







