শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

বাগেরহাটের মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসাসেবা প্রদান

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৮:৩৯

শেয়ার

বাগেরহাটের মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসাসেবা প্রদান
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।