শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে তা’মীরুল মিল্লাতের চমকপ্রদ সাফল্য: পাসের হার ৯৯.৭২%

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৬:৪৯

শেয়ার

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে তা’মীরুল মিল্লাতের চমকপ্রদ সাফল্য: পাসের হার ৯৯.৭২%
ছবি: বাংলা এডিশন

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। চলতি বছর বোর্ড জুড়ে সামগ্রিক পাসের হার ৬১.০৭ শতাংশে নেমে আসলেও, এই প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৭২ শতাংশে-যা বোর্ডের গড় পাসের হারের চেয়ে প্রায় ৩৮.৬৫ শতাংশীয় পয়েন্ট বেশি।

মাদ্রাসাটির মোট ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে মাত্র ৪ জন। এর মধ্যে একজন পরীক্ষা দেয়নি।

মোট উত্তীর্ণ: ১,৪০৩ জন (পাসের হার ৯৯.৭২% জিপিএ-৫: মোট ৪৬৪ জন (বিজ্ঞান শাখা: ২৩২ জন, সাধারণ শাখা: ২৩২ জন) অন্যান্য গ্রেড: 'এ' গ্রেড ৭৬১ জন, 'এ-মাইনাস' ১৩১ জন, 'বি' গ্রেড ৩৭ জন এবং 'সি' গ্রেড পেয়েছেন ১০ জন শিক্ষার্থী।

কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, বিপুল সংখ্যক জিপিএ-৫ এবং উচ্চ পাসের হারের কারণে ২০২৬ সালের আলিম পরীক্ষায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী মাদ্রাসা বোর্ডের অন্যতম সেরা ফলাফলের স্বাক্ষর রেখেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, বোর্ডের সামগ্রিক পাসের হার কমলেও আমাদের শিক্ষার্থীদের পাসের হার প্রায় শতভাগ। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমায় বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং সে অনুযায়ী পরবর্তী পরিকল্পনা গ্রহণ করব। তবে আমরা কেবল জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলাকেই মূল গুরুত্ব দিই। বিগত ১০ বছর যাবৎ আলীম পরীক্ষায় সাফল্যের শীর্ষে আছে। এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।