শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

অধিকারের দাবিতে এক কাতারে ভূমিহীনরা, রায়গঞ্জে সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৪৩

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৪৫

শেয়ার

অধিকারের দাবিতে এক কাতারে ভূমিহীনরা, রায়গঞ্জে সম্মেলন অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে ভূমিহীন সমিতির সদস্যরা নিজেদের দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।

ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবি

ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল।

বক্তারা ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাল্যবিয়ে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশন

সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশিত হয়। এতে স্থানীয় ভূমিহীন সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।